দক্ষিণ কোরিয়ায় ভূমিধসে নিহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় আজ এক ভূমিধসে কমপক্ষে ১০ ব্যক্তি নিহত হয়েছে। মৌসুমি বৃষ্টিপাত থেকে এই ভূমিধসের সৃষ্টি হয় বলে জানা গেছে। এ ছাড়া এই ঘটনায় আরও ২০ ব্যক্তি আহত হয়েছে। এতে কিছু মানুষ নিখোঁজও রয়েছে। খবর রয়টার্সের।সিউলের ১০০ কিলোমিটার পূর্বে চুনচিওন নামের এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, বন্যা থেকে সৃষ্ট ভূমিধসে চারটি ভবন ধ্বংস হয়েছে। এ ছাড়া প্রবল মৌসুমি বৃষ্টিতে ওই এলাকার জনজীবনও ব্যাহত হচ্ছে বলে তাঁরা জানিয়েছেন।কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা সংশ্লিষ্ট এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে বিভিন্ন ধরনের অভিযানও চলছে।তবে এই দুর্যোগে ফসলহানির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। এ ছাড়া বিমান ও জাহাজ পরিবহনব্যবস্থাও প্রভাবিত হওয়ার খবর মেলেনি।