দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার বাস ধর্মঘট প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ তাদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে। কাল বৃহস্পতিবার থেকে এ ধর্মঘট শুরুর কথা ছিল।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে আজ বুধবার সচিবালয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে অনুষ্ঠিত সভায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় পরিষদের নেতারা।সভায় নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।