দক্ষিণ ভারতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ ভারতের উটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে একটি ছয় বছরের মাদি হাতি। বৈদ্যুতিক বেড়া দিয়ে ঘেরা একটি কলাবাগানের দিকে যাওয়ার সময় বেড়ার সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় হাতিটি।বন বিভাগ সূত্র থেকে জানা গেছে, উটি শহর থেকে ৭০ কিলোমিটার দূরে কাদালাক্কোলি গ্রামে ওই কলাবাগানটি বিদ্যুতায়িত কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা ছিল। হাতি ও অন্যান্য বন্য প্রাণীদের অনুপ্রবেশ বন্ধ করতেই ওই বাগানের মালিক এই ব্যবস্থা নিয়েছিলেন। পিটিআই।