দক্ষিণ সুদানে বিদ্রোহীদের হামলায় নিহত ২৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ সুদানে এক খামারে একদল বিদ্রোহীর হামলায় ২৯ জন নিহত হয়েছে। দক্ষিণ সুদানের সেনাবাহিনীর মুখপাত্র ফিলিপ আগুয়ারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।ফিলিপ আগুয়ার গতকাল মঙ্গলবার জানান, একদল বিদ্রোহী মিলিশিয়া ওয়ারাপ রাজ্যের একটি গবাদিপশুর খামারে হামলা চালালে এ প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন কর্মকর্তাসহ সাত পুলিশ সদস্য ও ২২ জন সাধারণ নাগরিক রয়েছে।দক্ষিণ সুদানের জনগণ গত জানুয়ারিতে সুদান থেকে আলাদা হয়ে স্বাধীনতার পক্ষে ভোট দেয়। অঞ্চলটি সহিংসতাপ্রবণ। জাতিসংঘের হিসাবে, সহিংসতায় এ পর্যন্ত সেখানে এক হাজার ৫০০ মানুষ নিহত হয়েছে।দক্ষিণ সুদান আগামী ৯ জুলাই স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।