দক্ষিণ সুদানের স্বাধীনতার পক্ষে নিরঙ্কুশ রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সুদানের স্বাধীনতার পক্ষে প্রায় ৯৯ শতাংশেরও বেশি ভোট পড়েছে বলে জানিয়েছে এ সংক্রান্ত গণভোট কমিশন । উত্তর সুদান থেকে দক্ষিণ সুদান স্বাধীন হবে কিনা তা নিয়ে অনুষ্ঠিত গণভোটের পূর্ণ ফলাফলে এই চিত্র পাওয়া গেছে। গণভোটের ফলাফল অনুযায়ী, ৯৯ দশমিক ৫৭ শতাংশ ভোটার দক্ষিণ সুদানের স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে। গত ৯ থেকে ১৫ জানুয়ারি দেশটিতে ওই গণভোট অনুষ্ঠিত হয়। ভোট শেষে প্রাথমিকভাবে বলা হচ্ছিল, বিপুল সমর্থন নিয়ে বিশ্ব মানচিত্রে দক্ষিণ সুদান নুতন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী মাসে শুরুর দিকে এ সংক্রান্ত গণভোটের চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গণভোটে ৩৮ লাখ ৫১ হাজার ৯৯৪ ভোট পড়েছে।—বিবিসি।