দক্ষিণ সুরমায় বাস খাদে, নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমায় বাস খাদে পড়ে চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আহত ব্যক্তিদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার শ্রীরামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত চারজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হচ্ছেন, সামসু মিয়া (৪০) ও মাসুম আহমদ (২৫)। তাঁরা ঢাকার সাভারের উইন্ডি গ্রুপের একটি পোশাক কারখানার কর্মী বলে পুলিশ জানিয়েছে। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।পুলিশ জানায়, ঢাকার সাভার থেকে অর্ধশতাধিক যাত্রী একটি বাস রিজার্ভ করে সিলেটে এসেছিলেন। তাঁরা সকালে হজরত শাহজালাল (রহ.) ও বিকেলে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর বাসটি শাহপরান সেতু দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাসটি শাহপরান সেতু পার হয়ে দক্ষিণ সুরমার সিরামপুরের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে প্রায় ২০ ফুট নিচে খাদে আটকা পড়ে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শ্যামা ইকবাল হায়াত জানান, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তত্পরতা চালান। রাত সাড়ে আটটায় বাস থেকে প্রায় সব যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও চারজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত চারজনের মধ্যে দুজনের নাম পরিচয় পাওয়া গেছে।