দক্ষিণাঞ্চলের ২৮টি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলের ছয় জেলার ২৮টি রুটে আজ রোবব থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। নিষিদ্ধঘোষিত নসিমন-করিমন ও ব্যাটারিচালিত গাড়ি মহাসড়কে চলাচল বন্ধের দাবিতে এবং ইতিপূর্বে এ ব্যাপারে সরকারের দেওয়া আশ্বাস বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদে এ ধর্মঘট করা হচ্ছে। ছয়টি জেলার বাস-মিনিবাস মালিক ও শ্রমিকের সংগঠন এ ধর্মঘটের ডাক দেয়। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। ধর্মঘটের কারণে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল ও গোপালগঞ্জের সব রুটের যোগাযোগ বন্ধ আছে। ধর্মঘট পালনকারী সমিতিগুলো হলো, রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতি, বাগেরহাট বাস মালিক সমিতি, খুলনা বিভাগীয় বাস-মিনিবাস মালিক সমিতি, পিরোজপুর বাস মালিক সমিতি, রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতি, বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন সমিতি, রূপসা-বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন মালিক সমিতি, মহিষপুরা-খুলনা আন্তজেলা বাস ও মিনিবাস মালিক সমিতি, রূপসা-বাগেরহাট আন্তজেলা মোটর শ্রমিক ইউনিয়ন, রূপসা-বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন ইউনিয়ন, মহিষপুরা-খুলনা আন্তজলা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন ইউনিয়ন।খুলনায় আমাদের নিজস্ব প্রতিবেদককে রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি নুরুল হক জানান, গত ১৫ মে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন বিভিন্ন পরিবহন সমিতির পক্ষ থেকে মহাসড়কে নসিমন-করিমন চলাচল বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সরকারকে গতকাল ২১ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। দাবি মানা না হলে আজ ২২ মে থেকে দক্ষিণাঞ্চলের সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণাও দেওয়া হয়েছিল। আমাদের বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট জেলা সদর থেকে চলাচলকারী ১৮টি ধর্মঘটের ফলে ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রামসহ বাগেরহাটের ওপর দিয়ে বিভিন্ন জেলায় চলাচলকারী সব ধরনের বেসরকারি বাস বন্ধ রয়েছে। এদিকে আকস্মিক এই ধর্মঘটের কারণে এসব রুটে চলাচলকারী হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয় প্রশাসনকে আগে থেকে অবহিত করেই ধর্মঘট ডাকা হয়েছে বলে দাবি করেছেন ধর্মঘট আহ্বানকারীরা। তবে বাগেরহাটের জেলা প্রশাসন ধর্মঘট আহ্বানকারীদের এই দাবি অস্বীকার করেছে।বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেন আজ বেলা সাড়ে ১১টায় এই প্রতিবেদককে জানান, ধর্মঘট তুলে নিতে তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।