দক্ষিণাঞ্চলের ৭টি রুটে নৌ চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ শুক্রবার দেশের দক্ষিণাঞ্চলের সাতটি রুটে (লেত্রা, দৌলতখাঁ, চরফ্যাশন, হাতিয়া, লালমোহন, বরগুনা ও ভোলা) সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। ঢাকা নদী বন্দরের নৌযান পরিদর্শক মো. সুলেমান জানান, ঢাকা নদী বন্দরে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত থাকায় এ সাতটি রুটে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঢাকা নদী বন্দর সূত্রে জানা যায়, প্রতিদিন দেশের দক্ষিণাঞ্চল থেকে ৪০ থেকে ৪৫টি লঞ্চ আসা-যাওয়া করে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ মাত্র ২৫টি লঞ্চ এসেছে আর চাঁদপুর ও শরীয়তপুর রুটে ছেড়ে গেছে ১৩টি লঞ্চ। তবে যাত্রীর সংখ্যা ছিল কম।