পৌর নির্বাচনের দ্বিতীয় দফায় গতকাল বৃহস্পতিবার বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে খুলনা ও বরিশাল বিভাগের ৪৯টি পৌরসভায় ভোট গ্রহণ হয়েছে। চূড়ান্ত বেসরকারি ফলাফলে এর মধ্যে ২৯টি পৌরসভা মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা। এর মধ্যে সাতজন দলের বিদ্রোহী প্রার্থী। বিএনপি-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন ১৭টি পৌরসভায়। তাঁদের মধ্যে তিনজন দলের বিদ্রোহী প্রার্থী। এ ছাড়া নির্দলীয় প্রার্থীরা জয়ী হয়েছেন তিনটি পৌরসভায়।তীব্র শীতের মধ্যেই সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ভোট গ্রহণ শেষে ঢাকায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, দু-একটি কেন্দ্র ছাড়া ভোট গ্রহণ শান্তিপূর্ণ হয়েছে। তিনি বলেন, ‘কোনো নির্বাচনই নিখুঁত হবে না। যশোর-কুষ্টিয়া অঞ্চল নিয়ে আমরা চিন্তিত ছিলাম। কিন্তু তেমন কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা কোথাও হয়নি।’নির্বাচন কমিশনার জানান, অনিয়মের কারণে ভোলার বোরহানউদ্দিনের একটি এবং বরিশালের মেহেন্দীগঞ্জের একটি কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।বরিশালের গৌরনদী পৌরসভায় বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থীর নির্বাচন বর্জন সম্পর্কে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, ‘সেটা আমাদের জানার বিষয় নয়। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আমরা কোনো অভিযোগ পাইনি। পেলে কমিশন বিবেচনা করে দেখবে।’পিরোজপুর পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান মালেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।১৭ জানুয়ারি ঢাকা বিভাগের ৬৩টি এবং ১৮ জানুয়ারি চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৯টি পৌরসভায় ভোট হবে।সর্বশেষ প্রাপ্ত ফলাফলখুলনা: পাইকগাছা পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো. সেলিম জাহাঙ্গীর। তিনি পেয়েছেন ছয় হাজার ৩৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ কামরুল হাসান পেয়েছেন দুই হাজার ৭৬১ ভোট। চালনায় বিজয়ী হয়েছেন নির্দলীয় প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল। তিনি পেয়েছেন দুই হাজার ২৫২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সনৎ কুমার বিশ্বাস পেয়েছেন দুই হাজার ১৯৫ ভোট।মেহেরপুর: মেহেরপুর পৌরসভায় বিজয়ী হয়েছেন নির্দলীয় প্রার্থী বর্তমান মেয়র মুতাছিম বিল্লাহ। তিনি পেয়েছেন সাত হাজার ৮৮৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাহাঙ্গীর বিশ্বাস পেয়েছেন সাত হাজার ২৪৪ ভোট। গাংনীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আহম্মদ আলী চার হাজার ৫৪৭ পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর রবিউল ইসলাম পেয়েছেন চার হাজার ১৯৭ ভোট।চুয়াডাঙ্গা: আলমডাঙ্গা পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী মীর মহিউদ্দিন। তিনি পেয়েছেন ছয় হাজার ৫৯৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের সবেদ আলী পেয়েছেন পাঁচ হাজার ৭৬৬ ভোট। জীবননগরে বিএনপির নোয়াব আলী তিন হাজার ৯৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম পেয়েছেন তিন হাজার ৯৭২ ভোট। দর্শনায় বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী মহিদুল ইসলাম। তিনি পেয়েছেন নয় হাজার ২৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মতিয়ার রহমান পেয়েছেন আট হাজার ৮৪৬ ভোট।কুষ্টিয়া: কুমারখালী পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শামসুজ্জামান অরুণ। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৮৭৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবদুর রশীদ পেয়েছেন তিন হাজার ৮৯৬ ভোট। ভেড়ামারায় আওয়ামী লীগের শামিমুল ইসলাম পাঁচ হাজার ৯০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. তৌহিদুল ইসলাম আলম পেয়েছেন চার হাজার ৯৯২ ভোট। মিরপুরে আওয়ামী লীগের মো. এনামুল হক সাত হাজার ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. রহমত আলী পেয়েছেন তিন হাজার ৮৭৯ ভোট। খোকসায় বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার আহম্মেদ তাতারী। তিনি পেয়েছেন তিন হাজার ১৬৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের আলাউদ্দিন খান পেয়েছেন দুই হাজার ৫৪৯ ভোট।যশোর: যশোর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী মারুফুল ইসলাম। তিনি পেয়েছেন ৪১ হাজার ৯০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র এস এম কামরুজ্জামান পেয়েছেন ২৯ হাজার ৪৪৬ ভোট। বাঘারপাড়ায় বিজয়ী হয়েছেন বিএনপির আবদুল হাই। তিনি পেয়েছেন এক হাজার ৪১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কামরুজ্জামান পেয়েছেন এক হাজার ২৮০ ভোট। নওয়াপাড়ায় বিএনপি-সমর্থিত প্রার্থী রবিউল হোসেন ১৯ হাজার ৪৫১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এনামুল হক পেয়েছেন ১৮ হাজার ৮১৬ ভোট। বেনাপোলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আশরাফুল আলম। তিনি পেয়েছেন আট হাজার ৭৯৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাজিম উদ্দীন পেয়েছেন সাত হাজার ৫১৬ ভোট। চৌগাছায় বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী বর্তমান মেয়র সেলিম রেজা আওলিয়ার। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৫৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এস এম সাইফুর রহমান পেয়েছেন চার হাজার ১ ভোট। মনিরামপুরে বিএনপি-সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র শহীদ ইকবাল হোসেন ছয় হাজার ৬৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আমজাদ হোসেন পেয়েছেন চার হাজার ৫১৬ ভোট। কেশবপুরে বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুস সামাদ বিশ্বাস। তিনি পেয়েছেন আট হাজার ৫৯০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মিলন মিত্র পেয়েছেন পাঁচ হাজার ২৩৭। ঝিনাইদহ: হরিণাকুণ্ডুতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শাহিনুর রহমান। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৬৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জিন্নাতুল হক পেয়েছেন পাঁচ হাজার ১৬৮ ভোট। কালীগঞ্জে আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান সাত হাজার ৬৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের বিদ্রোহী প্রার্থী মাসুদুর রহমান পেয়েছেন ছয় হাজার ২৪০ ভোট। মহেশপুরে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলাম খান। তিনি পেয়েছেন ছয় হাজার ৫২৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুর রশিদ খান পেয়েছেন ছয় হাজার ১৬৪ ভোট। শৈলকুপায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী আশরাফুল আযম। তিনি পেয়েছেন নয় হাজার ৯১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খলিলুর রহমান পাঁচ হাজার ৩৬৩ ভোট। কোটচাঁদপুরে বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী সালাউদ্দিন বুলবুল। তিনি পেয়েছেন সাত হাজার ৬৮৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী জাহিদুল ইসলাম পেয়েছেন সাত হাজার ৫৩৩ ভোট।সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভায় ২৫ হাজার ৮৯৪ ভোট পেয়ে বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ জলিল বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী শেখ আজাহার হোসেন পেয়েছেন ১২ হাজার ৮২৫ ভোট। কলারোয়ায় বিএনপির বিদ্রোহী প্রার্থী গাজী আক্তারুল ইসলাম ছয় হাজার ৩৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-সমর্থিত প্রার্থী কাজী কামাল মনিরুজ্জামান পেয়েছেন দুই হাজার ৩৯৯ ভোট।বাগেরহাট: বাগেরহাট পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র খান হাবিবুর রহমান। তিনি পেয়েছেন ১৩ হাজার ৫৩৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এ এস এম আতাহার হোসেন আবু পেয়েছেন আট হাজার ৪৬৩ ভোট। মোরেলগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মনিরুল হক তালুকদার চার হাজার ৯২৩ ভোটে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবদুল মজিদ জব্বার পেয়েছেন দুই হাজার ৭৪৮ ভোট। মংলা পোর্ট পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির জুলফিকার আলী। তিনি পেয়েছেন সাত হাজার ৯৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শেখ আবদুস সালাম পেয়েছেন ছয় হাজার ৭৪১ ভোট।নড়াইল: নড়াইল পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির জুলফিকার আলী মণ্ডল। তিনি পেয়েছেন আট হাজার ৯১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিশ্বাস জাহাঙ্গীর পেয়েছেন ছয় হাজার ৮৫২ ভোট। কালিয়ায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বি এম এমদাদুল হক। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৮৬৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের একরামুল হক পেয়েছেন চার হাজার ১৮৬ ভোট।বরিশাল: মুলাদী পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শফিকুজ্জামান রুবেল। তিনি পেয়েছেন চার হাজার ৪০৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শুক্কুর আহম্মেদ খান পেয়েছেন দুই হাজার ৯৯৬ ভোট। বানারীপাড়ায় আওয়ামী লীগের গোলাম সালেহ মঞ্জু মোল্লা এক হাজার ৯৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির গোলাম মাহবুব পেয়েছেন এক হাজার ৬৩৫ ভোট। বাকেরগঞ্জে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া। তিনি পেয়েছেন দুই হাজার ৯৮১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের বিদ্রোহী প্রার্থী মাহবুব আলম পেয়েছেন এক হাজার ৮৮৭ ভোট। গৌরনদীতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. হারিসুর রহমান ১৬ হাজার ৬৯৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. নুরুল ইসলাম নূর আলম পেয়েছেন দুই হাজার ৯৭৪ ভোট। মেহেন্দীগঞ্জে বিজয়ী হয়েছেন আওয়ামী লীদের কামাল উদ্দিন খান। তাঁর ভোট পাঁচ হাজার ৫৩৫টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহাবউদ্দিন হিমু তালুকদার পেয়েছেন দুই হাজার ৭১২ ভোট। ভোলা: ভোলা পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মনিরুজ্জামান। তিনি পেয়েছেন নয় হাজার ১১৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির গোলাম নবী আলমগীর পেয়েছেন আট হাজার ৫৮৩ ভোট। লালমোহনে আওয়ামী লীগের এমদাদুল ইসলাম চার হাজার ২৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এনায়েত কবীর পেয়েছেন দুই হাজার ৩৬১ ভোট। দৌলতখানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলী আজম মুকুল। তিনি পেয়েছেন চার হাজার ২৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাকসুদুর রহমান পেয়েছেন দুই হাজার ৬৫ ভোট। বোরহানউদ্দিনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের রফিকুল ইসলাম। তিনি পেয়েছেন তিন হাজার ৫০৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী নূর-ই-আলম টিপু পেয়েছেন এক হাজার ৫৭ ভোট।পটুয়াখালী: পটুয়াখালী পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. শফিকুল ইসলাম। তিনি পেয়েছেন ১০ হাজার ৮৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাকসুদ আহমেদ বায়েজিদ পেয়েছেন আট হাজার ৬৩ ভোট। কলাপাড়ায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের এস এম রাকিবুল আহসান। তিনি ভোট পেয়েছেন তিন হাজার ৯৭৮টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নির্দলীয় প্রার্থী মো. নূরুল হক মুন্সি পেয়েছেন দুই হাজার ৯৫ ভোট।ঝালকাঠি: নলছিটিতে নির্বাচিত হয়েছেন বিএনপির মুজিবুর রহমান। তিনি পেয়েছেন পাঁচ হাজার ২১৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মাছুদ খান পেয়েছেন চার হাজার ১১০ ভোট।বরগুনা: বরগুনা পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. শাহাদাৎ হোসেন। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৮৫২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের বিদ্রোহী প্রার্থী মো. শাহজাহান পেয়েছেন চার হাজার ৫৩২ ভোট। পাথরঘাটায় বিজয়ী হয়েছেন নির্দলীয় প্রার্থী মল্লিক মো. আইউব। তিনি পেয়েছেন দুই হাজার ৭৭৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র আনোয়ার হোসেন আকন্দ পেয়েছেন দুই হাজার ৫২ ভোট। বেতাগীতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আলতাফ হোসেন বিশ্বাস দুই হাজার ৬৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র মো. শাহজাহান কবির পেয়েছেন দুই হাজার ৬৭২ ভোট। আমতলীতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মতিয়ার রহমান। তিনি পেয়েছেন চার হাজার ১৯০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের গাজী শামসুল হক পেয়েছেন দুই হাজার ২৫৪ ভোট।পিরোজপুর: মঠবাড়িয়া পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র রফিউদ্দিন আহম্মেদ। তিনি পেয়েছেন তিন হাজার ৬০৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কে এম হুমায়ুন কবির পেয়েছেন তিন হাজার ৫৪৮ ভোট। স্বরূপকাঠিতে আওয়ামী লীগের দেলোয়ার হোসেন পাঁচ হাজার ২১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম ফরিদ পেয়েছেন দুই হাজার ১০১ ভোট।বেনাপোলে কারাদণ্ড জরিমানা: যশোরের বেনাপোল পৌরসভায় ব্যালট পেপার ছিনতাই করে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আশরাফুল ইসলামের নৌকা প্রতীকে সিল মারার সময় হাবিবুর রহমান নামে একজনকে আটক করে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ওই পৌরসভায় অনিয়মের অভিযোগে আরও কয়েকজনকে জরিমানা করা হয়েছে। [সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি]