দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন জ্যাকসনের চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত পপশিল্পী মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মুরে তাঁর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের পরিকল্পনা করছেন। এ জন্য মুরের আইনজীবীরা গতকাল শুক্রবার লস অ্যাঞ্জেলেসের আদালতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। লস অ্যাঞ্জেলেসের আদালত গত মঙ্গলবার অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড ও অবহেলার দায়ে মুরেকে চার বছরের কারাদণ্ড দেন। মুরে জ্যাকসনকে চেতনানাশক ঘুমের ওষুধ দেওয়ার কথা স্বীকার করায় বিচারক তাঁকে ওই কারাদণ্ড দেন। এ সময় বিচারক মুরেকে ‘চিকিৎসা পেশার জন্য অমর্যাদাকর’ বলে অভিহিত করেন।২০০৯ সালের ২৫ জুন লস অ্যাঞ্জেলেসের বাসায় মৃত্যুবরণ করেন মাইকেল জ্যাকসন। রয়টার্স।