দণ্ডিত দুর্নীতিবাজদের জন্য ইন্দোনেশিয়ায় কারাগার চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার দুর্নীতি দমন কমিশনের (কেপিকে) দায়ের করা মামলায় দণ্ডিত অপরাধীদের জন্য ২৫০ জনের একটি বিশেষ কারাগারের ব্যবস্থা করেছে ইন্দোনেশিয়া।রয়টার্স জানায়, আজ মঙ্গলবার ইন্দোনেশিয়ার পশ্চিম জাকার্তায় এই কারাগার উদ্বোধন করা হয়।বিচার ও মানবাধিকার মন্ত্রণালয়ের মুখপাত্র মার্তুয়া বাতুবারা জানিয়েছেন, দেশে কয়েদিদের ভিড় একটা সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিত্তশালী দণ্ডিত অপরাধী যারা দুর্নীতির দায়ে দণ্ডিত, তাঁদের নিরাপত্তার কথা বিবেচনা করা হয়েছে। তবে নিরাপত্তার বিষয়টি যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, এই কারাগারে কেউ আয়েশ করে থাকতে পারবেন না।এর আগে এসব দণ্ডিত অপরাধী কারাগারে বেশ বিলাসবহুলভাবে জীবনযাপন করতেন।