দপ্তরবিহীন মন্ত্রী পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দপ্তরবিহীন মন্ত্রী পদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। এতে সরকারদলীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের দপ্তরবিহীন মন্ত্রীর পদে থাকার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।গত বৃহস্পতিবারের করা এই রিট আবেদনটি গ্রহণে গতকাল রোববার অসম্মতি জানিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। সুপ্রিম কোর্টের আইনজীবী তুহিন মালিক আবেদনকারী হয়ে রিটটি করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আবেদনে জানা যায়, দপ্তরবিহীন মন্ত্রীর পদ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। সেই সঙ্গে সুরঞ্জিত সেনগুপ্তের দপ্তরবিহীন মন্ত্রীর পদে থাকা কেন অবৈধ হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে।তুহিন মালিক জানান, তাঁর (সুরঞ্জিত সেনগুপ্ত) বেতনভাতা বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল ও বেতনভাতা বন্ধের নির্দেশনাও রিটে চাওয়া হয়েছে।