দপ্তরবিহীন মন্ত্রী পদের রিটের শুনানি রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দপ্তরবিহীন মন্ত্রী পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি হবে আগামী রোববার। আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন।সুপ্রিম কোর্টের আইনজীবী তুহিন মালিক রিটটি দায়ের করেন। রিট আবেদনটি হাইকোর্টের কার্যতালিকার ১৫৪ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত ছিল। মধ্যাহ্নবিরতির পর রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময়ের আবেদন জানান। পরে আদালত রোববার বেলা দুইটার দিকে শুনানির সময় নির্ধারণ করেন।গত বৃহস্পতিবারের করা এই রিট আবেদনটি গ্রহণে গত রোববার অসম্মতি জানিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। সুপ্রিম কোর্টের আইনজীবী তুহিন মালিক আবেদনকারী হয়ে রিটটি করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়। ওই আবেদনে জানা যায়, দপ্তরবিহীন মন্ত্রীর পদ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল চাওয়া হয়েছে। সেই সঙ্গে সুরঞ্জিত সেনগুপ্তের দপ্তরবিহীন মন্ত্রীর পদে থাকা কেন অবৈধ হবে না, এ মর্মে রুল চাওয়া হয়।তুহিন মালিক জানান, তাঁর (সুরঞ্জিত সেনগুপ্ত) বেতন-ভাতা বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল ও বেতন-ভাতা বন্ধের নির্দেশনাও রিটে চাওয়া হয়।