দরদী প্যারিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবসায়িক কাজে তিনদিনের সফরে ভারত এসেছিলেন হলিউড তারকা প্যারিস হিলটন। এ সময় বিভিন্ন স্থানে ঘুরেছেন, শাড়ি পড়েছেন, প্রশংসা করেছেন ভারতীয় পোশাক-আশাকের। দেখিয়েছেন তাঁর ভেতরে থাকা মানবদরদী মানুষটিকেও। নিজের ব্র্যান্ডের কয়েকটি পণ্য ভারতে চালু করতে গত রোববার এক অনুষ্ঠানে যোগ দিতে যান প্যারিস। রাস্তায় ট্রাফিক সিগন্যালে তাঁর গাড়ি থামে। বাচ্চা কোলে এক নারী প্যারিসের গাড়ির জানালায় এসে উঁকি দেয়, সাহায্য চায়। নিরাশ করেননি পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা হিলটন হোটেলের যোগ্য এই উত্তরাধিকারী। হাত বাড়িয়ে ১০০ ডলারের একটা নোট গুঁজে দেন ওই নারীর হাতে। আইএএনএস।