দরপতন ঠেকাতে পর্যবেক্ষক দল মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের দরপতন ঠেকাতে আজ মঙ্গলবারও মাঠে সক্রিয় রয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এর মধ্যে ডিএসই ও এসইসি যৌথভাবে এবং সিএসই আলাদাভাবে তাদের পরিদর্শন অব্যাহত রেখেছে।সিএসইর সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ বলেন, ‘আমাদের নিজস্ব টিম বাজারে সক্রিয় রয়েছে। তারা বিভিন্ন হাউস পরিদর্শন করছে। গতকালও আমরা এটা করেছি, আজও অব্যাহত রেখেছি।’এদিকে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান জানান, ডিএসই ও এসইসির যৌথ পরিদর্শক দল মাঠে রয়েছে। তারা বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক পরিদর্শন অব্যাহত রেখেছে। কোনো হাউস থেকে যেন অস্বাভাবিক বিক্রয় চাপ না আসে, সে ব্যাপারেও চেষ্টা করছে পরিদর্শন দল।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অব্যাহত দরপতন চলতে থাকায় এসইসি ও ডিএসই যৌথভাবে বাজার পরিদর্শন শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল তারা বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক পরিদর্শনে যায়।