দরপতনে শেষ দিনের লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও দিন শেষ হয়েছে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে। ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। পাশাপাশি কমেছে সাধারণ মূলসূচকও।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিন শেষে আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ১২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩,৮২১ পয়েন্টে।ডিএসইতে আজ বুধবার মোট ২৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২২১টির দাম কমেছে, বেড়েছে ২৭টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ মোট ২১৭ কোটি টাকার লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে।দিন শেষে ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—গ্রামীণফোন, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, ইউনাইটেড এয়ারওয়েজ, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফুওয়াং সিরামিকস, আরএন স্পিনিং মিলস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)।