দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে ধর্মঘট করছেন পুঁজিবাজারে বিনিয়োগকারীরা। আজ সকাল সাড়ে ১০টার দিকে ডিএসইর মূল ভবনের সামনে বিনিয়োগকারীরা জড়ো হতে থাকেন। এই কর্মসূচি ডেকেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক উপস্থিত সাংবাদিকদের বলেন, পূর্বঘোষণা অনুযায়ী ধর্মঘট পালন করছেন বিনিয়োগকারীরা। বেলা আড়াইটা পর্যন্ত এ কর্মসূচি চলবে।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভকারীরা অর্থমন্ত্রী ও সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে ডিএসইর মূল ভবনের সামনে জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে তাঁরা ডিএসইর সামনের সড়কে অবস্থান নেন। এ সময় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অবশ্য পুলিশের তত্পরতায় বিক্ষোভকারীরা রাস্তা থেকে সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়। ডিএসইর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পুঁজিবাজার নিয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত লেনদেন বন্ধ রাখার আহ্বান জানান বিক্ষোভকারীরা। এ সময় ডিএসইতে লেনদেন বন্ধ রাখার আহ্বান জানান তাঁরা।ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, বিনিয়োগকারীদের ধর্মঘট সত্ত্বেও বাজারে নেতিবাচক কোনো প্রভাব পড়ছে না।মতিঝিল বিভাগের পুলিশের পেট্রোল পরিদর্শক শেখ আবুল বাশার প্রথম আলো ডটকমকে বলেন, ডিএসইর সামনে কিছু বিনিয়োগকারী শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করছেন। পুলিশ সতর্ক আছে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।