দরিদ্র জনগণের স্বাস্থ্যরক্ষার দায়িত্ব সরকারের: মিজানুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, দরিদ্র জনগণের স্বাস্থ্যরক্ষার দায়িত্ব সরকারের। রাষ্ট্রের কাছ থেকে সেবা পাওয়া মানবাধিকারের আওতাভুক্ত। কিন্তু বাংলাদেশের মতো দরিদ্র রাষ্ট্রের পক্ষে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা দুরূহ কাজ। সে জন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় এগিয়ে আসতে হবে।আজ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ও ডায়াবেটিক ওয়েল বিয়িং ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্যমেলার আলোচনা অনুষ্ঠানে মিজানুর রহমান এ কথা বলেন। জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে অনুষ্ঠিত এ আলোচনায় তিনি আরও বলেন, বেসরকারি হাসপাতালগুলো দেশে ব্যবসা করছে। সুতরাং দেশের দরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠায় তাদেরও দায়িত্ব পালন করতে হবে।ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ফারুক পাঠান বলেন, দেশে ডায়াবেটিস রোগে আক্রান্তদের ৫০ শতাংশই জানে না, তারা এই রোগে আক্রান্ত। কারণ তাদের মধ্যে এই রোগের কোনো লক্ষণ নেই। এই রোগ থেকে মুক্ত থাকার জন্য প্রতিদিন কমপক্ষে আধঘণ্টা কায়িক শ্রম করতে হবে।জুনাইদ শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় অন্যান্যের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এস এম শাহজাহান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন, অভিনেতা ফেরদৌস প্রমুখ বক্তব্য দেন।