দরিদ্র পরিবারের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতি ইউনিয়নে এক হাজার হতদরিদ্র পরিবারের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ করা হবে। এ জন্য সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।আজ বুধবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। আট দিন বিরতির পর সংসদের অধিবেশন আজ বুধবার বিকেল পৌনে পাঁচটায় আবার শুরু হয়। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্নোত্তর পর্বে সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এর আগে ১৫ ফেব্রুয়ারি সংসদের বৈঠক মুলতবি করা হয়।প্রধানমন্ত্রী বলেন, ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে সারা দেশে প্রায় ১১ লাখ ১৮ হাজার পরিবারের মধ্যে প্রতি মাসে ২০ কেজি করে খাদ্যশস্য বিক্রি করা হচ্ছে।