সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে আজ রোববার বাংলাদেশে আসছেন ডেনমার্কের টপসো কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. হালডর টপসো। এ স্কুলটি প্রাথমিকভাবে গাজীপুরের শ্রীপুরে চালু হয়েছে।বেসরকারি সংস্থা উ ৎ স সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তিনটি স্কুল চালায়। এগুলো রয়েছে ঢাকার বাড্ডা ও রায়েরবাজার এবং গাজীপুরের শ্রীপুরে। উ ৎ সের অনুদান হিসেবে পাওয়া ছয় বিঘা জমিতে স্কুল ভবন, ছাত্রাবাস ও মিলনায়তনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে আর্থিক সহায়তা দিচ্ছেন ৯৮ বছর বয়সী ড. হালডর।উ ৎ সের স্কুলগুলোর শিক্ষার্থীদের বয়স তিন থেকে ১৪ বছরের মধ্যে। স্বামীহীন মাতা বা দরিদ্র পরিবারের সন্তানদের এসব স্কুলে ভর্তি করা হয়। স্কুলে তাদের থাকা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, খেলাধুলা ইত্যাদির সুব্যবস্থা রয়েছে। বর্তমানে স্কুল তিনটিতে মোট ১৯৪ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৮৯ জন আবাসিক।ড. হালডরের সহায়তায় প্রাথমিক পর্যায়ে ১০ লাখ ডলারের বেশি অর্থ ব্যয়ে একটি আবাসিক ভবন, একটি ডাইনিং হল এবং চিকি ৎ সাকেন্দ্র, শ্রেণীকক্ষ ভবন ইত্যাদি নির্মাণ করা হবে। দ্বিতীয় ধাপে আরও চার লাখ ডলার ব্যয়ে আরেকটি আবাসিক ভবন ও একটি মিলনায়তন নির্মাণ করা হবে। দুই ধাপে নির্মাণকাজ সম্পন্ন হলে স্কুলটিতে মোট ২৬০ জনকে ভর্তি করা যাবে। এর মধ্যে ১৬০ জন হবে আবাসিক।ডেনমার্কে ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয় ড. হালডরের টপসো কোম্পানি। এটি এখন পরিশোধন শিল্প, বিদ্যু ৎ কেন্দ্রের ফ্লু গ্যাস অপসারণ ও টেকসই জ্বালানি শিল্পে ব্যবহূত ক্যাটালিস্ট উ ৎ পাদনে বাজারের নেতৃস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ড. হালডর ও তাঁর কোম্পানি প্রযুক্তি ও ক্যাটালিস্ট বিক্রির মাধ্যমে ৪০ বছর ধরে বাংলাদেশের সারশিল্পের সঙ্গে জড়িত। বর্তমানে দেশের অনেক সার কারখানা তাঁর ক্যাটালিস্ট ব্যবহার করে। যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার লিমিটেড (কাফকো) উভয়েই তাদের প্রযুক্তি ব্যবহূত হয়েছে। টপসো বাংলাদেশ সরকারের সঙ্গে কাফকোর যৌথ বিনিয়োগকারী।এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ড. হালডর ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।