দরিদ্রদের জন্য সহায়তা না কমাতে জাতিসংঘের আহ্বান
জাতিসংঘের মহাসচিব বান কি মুন ধনী দেশগুলোকে তাদের বাজেটে দরিদ্র দেশগুলোর জন্য সাহায্য বরাদ্দ না কমানোর আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, দরিদ্রদের পেছনে ফেলে রেখে বাজেটে ভারসাম্য আনা ঠিক হবে না।২০১৫ সালের মধ্যে জাতিসংঘের দারিদ্র্য বিমোচন লক্ষ্য অর্জনের অগ্রগতি পর্যালোচনার জন্য আয়োজিত তিন দিনের সম্মেলনের শুরুতে তিনি এ কথা বলেন। এই সম্মেলনে ১৪০টি দেশের নেতারা অংশ নিয়েছেন। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মর্কেল ও চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়েবা বক্তব্য দেন। বক্তারা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের ব্যাপারে পদক্ষেপ বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তারা দরিদ্রদের সহায়তার জন্য নতুন সম্পদের উৎসের প্রতিশ্রুতি কমই দিয়েছেন।জাতিসংঘ ২০১৫ সালের মধ্যে বৈশ্বিক দারিদ্র্য ও ক্ষুধা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।-রয়টার্স।