দরিদ্রদের পাশে কার্লোস সান্টানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর দরিদ্র শিশুদের জন্য তহবিল সংগ্রহে নেমেছেন কিংবদন্তি গিটারবাদক কার্লোস সান্টানা। এটাকে অনেকে কার্লোস সান্টানার শিকড়ের টান হিসেবে বলছেন। মেক্সিকোর লিওনে কিংবদন্তি এই গিটারবাদক তাঁর গিটারের মূর্ছনা দিয়ে সেখানকার দরিদ্রপীড়িত শিশুদের অর্থ সংগ্রহ করছেন। অনুষ্ঠানটির আয়োজক হলো মেক্সিকোর সাবেক রাষ্ট্রপতি ভিনসেন্টে ফক্সের একটি প্রতিষ্ঠান। পুরো অনুষ্ঠানে সান্টানার গিটার বাদনে সবাই হর্ষধ্বনিতে মেতে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত একজন দর্শক বলেন, ‘আমি ২৩ বছর ধরেই তাঁকে দেখছি। আমি মনে করি, এটা খুবই চমত্কার একটা উদ্যোগ। মহত্ কাজ। তা ছাড়া এ ধরনের মিউজিকের সঙ্গে কার্লোস সান্টানা খুবই চমত্কারভাবে মানিয়ে নিতে পারে।এ বছর মেক্সিকোতে এটি কার্লোস সান্টানার প্রথম কনসার্ট। রয়টার্স।