দরিদ্রদের সুবিধার জন্য কোর্ট ফি কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র মানুষের সুবিধার জন্য কোর্ট ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার আইনমন্ত্রী শফিক আহমেদ তাঁর মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, কোর্ট ফি অ্যাক্ট ১৮৭০ অনুযায়ী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আইনমন্ত্রী আরও জানান, আগে অর্থসংক্রান্ত মামলায় সর্বোচ্চ ৫০ হাজার টাকার জন্য কোর্ট ফি দিতে হতো ১৫ শতাংশ। আর এখন কোর্ট ফি কমিয়ে আড়াই শতাংশ করা হয়েছে। ভূমির ক্ষেত্রে ২৫ হাজার টাকার জন্য কোর্ট ফি দিতে হতো ১০ শতাংশ। তা কমিয়ে এখন ২ শতাংশ করা হয়েছে। রেভিন্যু স্ট্যাম্পের ক্ষেত্রে কোর্ট ফি ২০০ টাকা থেকে কমিয়ে ২০ টাকা করা হয়েছে বলে তিনি জানান।