দর্শক অন্য রকম স্বাদ পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে দেখানো হবে নাটক মাই নেম ইজ পরান। এটি লিখেছেন অনিমেষ আইচ, পরিচালনা করেছেন আরফি এ আহনাফ। নাটকে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। কথা হলো তাঁর সঙ্গে।‘মাই নেম ইজ পরান’ নাটকের গল্পটি নিয়ে কিছু বলুন।পরান সাদাসিধে স্বভাবের মানুষ। শিক্ষিত ও নম্র। তার বড় সমস্যা—সে নিজেকে ঠিকভাবে উপস্থাপন করতে পারে না। কোনো জটিল বা ঝামেলার কাজ হলে কিছুতেই তা করতে পারবে না। আর এ ব্যাপারটা তার নিজের মনের মধ্যে গেঁথে আছে। স্ত্রী তাকে দুর্বল ভাবে। এমনকি বাসার কাজের মানুষটিও পরানকে সমীহ করে না। বরং পরানই সবাইকে সমীহ করে। পরান আপ্রাণ চেষ্টা করে নিজেকে পরিবর্তন করার।এই নাটকের কাজ কবে করেছিলেন?কোরবানির ঈদের আগে। নাটকটি একটু নিরীক্ষাধর্মী। যে দৃশ্যকল্পগুলো রচিত হলো, সেগুলো আবার বর্ণনাও করা হচ্ছে—ন্যারেটিভ স্টাইল। মঞ্চনাটকে এটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। কিন্তু টিভি নাটকে একেবারেই কম। সেদিক থেকে মাই নেম ইজ পরান নাটক থেকে দর্শক অন্য রকম স্বাদ পাবে।এটিএন বাংলায় আজ ‘লীলাবতী’ নাটকের ৫০তম পর্ব দেখানো হবে।যখন আমরা ধারাবাহিকটিতে কাজ করেছিলাম, তখন শুনেছিলাম ৫২ পর্বেই এটি শেষ হবে। এখন শুনছি, আরও কয়েকটি পর্ব বাড়ানো হবে। এখন তো শেষ দিকে চলে এসেছে। সিদ্দিকুর রহমানের নির্দেশে তার পাহারাদার থানার দারোগাকে হত্যা করে। ওই ঘটনায় পাহারাদারও নিহত হয়। শেষে সিদ্দিকুর রহমানকে আটক করা হয়। জেলে থেকে মেয়ের সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগ হয়।দেশ টিভিতে তো এখন আপনার অভিনীত ‘স্বপ্নভুখ’ ধারাবাহিকটি দেখানো হচ্ছে।নাটকটির গল্প একেবারেই অন্য রকম। নাটকটিতে কয়েকটি চরিত্র। সব কটিই আলাদা আলাদা। কিন্তু একটি জায়গায় তাদের দারুণ মিল—সবাই আমার বাসায় এসে আড্ডা দেয়। এখানে আমি অনেক কিছু করতে চাই, কিন্তু কিছুই করতে পারি না। বারবার অযাচিত ঝামেলার মধ্যে পড়ে যাই। আর তখন পাশে এসে দাঁড়ায় আমার সাবেক স্ত্রী।