দর্শক নাটকটির প্রশংসা করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাঙ্গণেমোর দলের নতুন নাটক শেষের কবিতার আজ প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা। নাটকটির নির্দেশনা দিয়েছেন এবং ‘লাবণ্য’ চরিত্রে অভিনয় করছেন নূনা আফরোজ। কথা হলো তাঁর সঙ্গে।আজ ঢাকায় ‘শেষের কবিতা’ নাটকটির দ্বিতীয় প্রদর্শনী করছেন?হ্যাঁ, ঢাকায় দ্বিতীয় প্রদর্শনী হচ্ছে। তবে ঢাকার আগে ভারতের কলকাতা ও শান্তিনিকেতনে নাটকটির দুটি প্রদর্শনী হয়েছিল। ‘শেষের কবিতা’ নাটকটির মঞ্চরূপের সঙ্গে উপন্যাসের কতটা মিল রয়েছে?উপন্যাসটি কিন্তু পাঠকের মনে বিশাল জায়গা দখল করে আছে। পড়ার সময় প্রত্যেকেই নিজেদের মতো করে একটা চিত্র কল্পনা করেন। মঞ্চে এই উপন্যাসটি নিয়ে তেমন কোনো কাজ দেখিনি, তাই মনে একটা শঙ্কা ছিল—দর্শকদের তৃপ্ত করতে পারব তো! তবে গত তিনটি প্রদর্শনী থেকে এই শঙ্কাটা কেটে গেছে। দর্শক খুব ভালোভাবে নাটকটি গ্রহণ করেছেন। নাটকে আমি ছয়টি কোরিওগ্রাফি ব্যবহার করেছি। এনেছি লাবণ্য আর অমিতের প্রতিচ্ছবি। কলকাতা ও শান্তিনিকেতনের দর্শকদের অনুভূতি কেমন?কলকাতায় পূর্ব-পশ্চিম নাট্যোৎসবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়। সেখানে নাটক দেখতে এসেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, বিভাষ চক্রবর্তী, ঊষা গাঙ্গুলি, বাংলাদেশ থেকে গিয়েছিলেন সৈয়দ শামসুল হক। ছিলেন হলভরা জ্ঞানী-গুণী দর্শক। তবে আমার শঙ্কাটা বেশিছিল শান্তিনিকেতনের দর্শকদের নিয়ে। প্রদর্শনীর পর দেখলাম, তাঁরাও প্রশংসা করছেন। ঢাকায় গত ১৭ সেপ্টেম্বর প্রথম প্রদর্শনী হয়। এ দেশের দর্শকই তো আমাদের আসল দর্শক। দেখলাম, তাঁরাও নাটকটিকে ভালোভাবে গ্রহণ করেছেন। আপনারা দেখছি নাট্যকর্মীদের সম্মানী দিচ্ছেন।আমরা একটু একটু করে পেশাদার থিয়েটারচর্চার দিকে এগিয়ে যাচ্ছি। থিয়েটারের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের অনেক পরিশ্রম করতে হয়। নিজের পকেটের টাকা খরচ করে তাঁরা থিয়েটারচর্চা করেন। কিন্তু এভাবে আর কত দিন? তাই প্রাঙ্গণেমোর দলের সংশ্লিষ্ট প্রযোজনার সঙ্গে সম্পৃক্ত শিল্পী ও কলাকুশলীদের সম্মানী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।