দর্শক মাতালেন বাউল শফি মণ্ডল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শুয়া চান পাখি’, ‘তোর দিলকি দয়া হয় না’সহ মনোমুগ্ধকর গানে দর্শক মাতালেন বাউলশিল্পী শফি মণ্ডল। গত রোববার লালপুরের মঞ্জিলপুকুর কৃষি কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে নবীনবরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে তোলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে ২০১১ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা, বিকম দ্বিতীয় বর্ষের ছাত্রী নাহিদা রহমান ও কৃষি পঞ্চম বর্ষের ছাত্র পলাশ আলীকে এ বছর কলেজের সেরা শিক্ষার্থীর পুরস্কার দেওয়া হয়।অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন করেন বাউল মান্নান, সবুজ, রিয়া, শিশুশিল্পী অপ্সরীসহ কলেজের শিক্ষার্থীরা।