আরটিভিতে শুরু হলো ধারাবাহিক নাটক মন রঙ্গিলা। লিখেছেন আনোয়ার হোসেন, পরিচালনা করেছেন কায়সার আহমেদ। অভিনয় করছেন নোভা। কথা হলো তাঁর সঙ্গে।‘মন রঙ্গিলা’ নাটকের গল্পটি কী রকম?পুরান ঢাকার একটি পরিবারের গল্প। ওই পরিবারের দুই বোন—শাহজাদি ও গুলবাহার। আমি অভিনয় করেছি গুলবাহার চরিত্রে। পড়াশোনায় কোনো মন নেই। বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়ার শখ। আর তার জন্য যা যা প্রয়োজন, সেসব করে বেড়াই।একেবারে হালকা মেজাজের গল্প?হ্যাঁ, দর্শকদের আনন্দ দেওয়াই মূল লক্ষ্য। এই দিকটি মাথায় রেখে সংলাপ ও অভিনয় সাজানো হয়েছে। এনটিভিতে ‘অচেনা প্রতিবিম্ব’ শুরু হয়েছে। আপনি তো এই নাটকেও অভিনয় করছেন।পুরো কাজটি আমরা করেছি ব্যাংকক আর পাতায়াতে। পরিচালক রায়হান খান। শুটিংয়ের জন্য আগে থেকেই অনুমতি নেওয়া হয়েছিল। তাই আমরা একটি পুরো শুটিং হাউস ভাড়া নিয়ে কাজ করতে পেরেছি। হোটেলে এসে শুধু রাতে ঘুমিয়েছি। বাইরে কাজ করার সমস্যা হলো, যাওয়ার আগে মনে হয় খুব বেড়াব। কিন্তু শুটিংয়ের এত চাপ থাকে যে আসার আগের মুহূর্তেও শট দিতে হয়।উপস্থাপনার কথা বলুন।এনটিভিতে রূপ মাধুরী চার বছর ধরে উপস্থাপনা করছি। অনুষ্ঠানটি লাইফস্টাইল নিয়ে। শুরুতে অনুষ্ঠানটি যেমন ছিল, এখন অনেক বদলেছে। নানা নতুন ভাবনা আর পরিকল্পনা যোগ করা হয়েছে। তা করা হয়েছে সময় এবং দর্শকের চাহিদা বুঝেই।