দর্শকদের স্বচালিত গাড়ি না আনতে অনুরোধ পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শুক্রবার আর্মি স্টেডিয়ামে ‘কিং খান লাইভ ইন ঢাকা’ শীর্ষক শাহরুখ খানের কনসার্টে স্বচালিত গাড়ি না আনতে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।আজ বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এ ছাড়াও বিজ্ঞপ্তিতে কনসার্টের নিরাপত্তার জন্য দর্শকদের কোনো ধরনের ব্যাগ, ক্যামেরা, ক্ষতিকারক তরল পদার্থ, ক্যান ও বোতল সঙ্গে না আনার জন্য অনুরোধ করেছে পুলিশ। তবে দর্শকরা পিইটি কর্কবিহীন বোতলে পানি আনতে পারবেন।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আর্মি স্টেডিয়াম-সংলগ্ন স্থানে গাড়ি পার্কিংয়ের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। কর্তব্যরত ট্রাফিক পুলিশের নির্দেশিত স্থানে চালকসহ গাড়ি পার্কিং করতে হবে। পার্কিংয়ের সুবিধার জন্যই চালকসহ গাড়ি আনতে বলা হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই ওই এলাকায় ভিড় না জমানোর জন্যও অনুরোধ করেছে পুলিশ।