দর্শনা অনির্বাণ থিয়েটারের কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দর্শনা অনির্বাণ থিয়েটারের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে আয়োজিত সম্মেলন শেষে ফজলুল হককে সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ত্রিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। মহসীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন জহির রায়হান, এ কে এম শহীদুল আলম, শহীদুল ইসলাম, নুরুজ্জামান পলাশ, রাসেল আহমেদ, সায়মুল হক, বার্নার্ড ক্রিস্টোফার লাকী, এম আর বকুল, ইসরাইল হোসেন খান ও মিরাজ উদ্দিন। কমিটির অন্য সদস্যরা হলেন কোষাধ্যক্ষ কবিরুল হক, দপ্তর সম্পাদক মিরাজ উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন, অনুষ্ঠান সম্পাদক হাসমত কবির এবং নির্বাহী সদস্য বদরুল আলম, আওয়াল হোসেন, সাবির হোসেন, নুরুজ্জামান ও সায়মুল হক।