দর্শনীর বিনিময়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি নাগরিকদের সংসদ ভবন পরিদর্শন করতে হলে এখন থেকে জনপ্রতি ছয় শ টাকা লাগবে। যেকোনো বিদেশি নাগরিক পাসপোর্ট দেখিয়ে, নির্ধারিত ফি জমা দিয়ে সংসদ ভবন পরিদর্শন করতে পারবেন। সংসদের বিশেষ গাইড তাঁদের সংসদ ভবন ঘুরে দেখাবেন। আজ সোমবার থেকেই সংসদ ভবনের অভ্যর্থনাকক্ষে বিদেশিরা যোগাযোগ করে ভবন পরিদর্শনের সুযোগ পাবেন। সেই সঙ্গে অন্য একটি কক্ষে সংসদের বিভিন্ন স্যুভেনির, মনোগ্রাম, ভবনের ছবিসংবলিত স্মারক বিক্রি হবে। সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (ভিজিট) ওয়ারেস হোসেন জানান, আজ প্রথম দুজন বিদেশি নাগরিক দর্শনীর বিনিময়ে সংসদ ভবন পরিদর্শনে আসবেন। বিশেষ প্রতিনিধি