দর্শনীর বিনিময়ে গানের আসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ ভালো মানের অনুষ্ঠান উপস্থাপনে সংগঠনগুলোকে সহযোগিতা দান এবং শ্রোতা-দর্শকদের দর্শনীর বিনিময়ে গান শোনার আগ্রহ তৈরির লক্ষ্যে নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান আয়োজন করছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এ অনুষ্ঠান শুরু হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান ২৬ জানুয়ারি। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে ১৫ দিন পর পর বিভিন্ন দলের পরিবেশনা নিয়ে এ অনুষ্ঠান চলবে।বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, আজকের অনুষ্ঠানে নজরুলসংগীত শিল্পী পরিষদ পরিবেশন করবে নজরুলের চলচ্চিত্র ও নাটকের গান। প্রায় ৮০ জন শিল্পী এতে অংশ নেবেন। এর গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছেন শিল্পী সুজিত মোস্তফা। এ আয়োজনের শুভেচ্ছামূল্য ধরা হয়েছে ৫০ টাকা ও ৩০ টাকা।