দল ভাঙার ত ৎপরতার খবরে ত ৎপর বিএনপি নেতারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ভাঙতে নানা মহলের ত ৎপরতার খবরে দলটির ভেতরে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলে বিএনপির কয়েকজন নেতা জানিয়েছেন।গত বুধবার প্রথম আলোয় ‘বিএনপি ভাঙতে ত ৎপরতা’ শীর্ষক সংবাদ ছাপা হয়। জানা গেছে, সংবাদটি ছাপা হওয়ার পর দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষা ৎ করেছেন। তাঁদের কেউ কেউ এ প্রক্রিয়ার বিষয়ে নিজ নিজ অবস্থান তুলে ধরেছেন। গত দুই দিনে দলটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন। এঁদের মধ্যে ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, তরিকুল ইসলাম, আর এ গণি প্রমুখ। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন আলাদাভাবে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন। তাঁরা চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন বলে একাধিক নেতা জানিয়েছেন। দল ভাঙার ত ৎপরতার বিষয়টিও আলোচনায় এসেছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির নেতা ও দলটির প্রথম স্থায়ী কমিটির সদস্য নাজমুল হুদা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষা ৎ করেছেন। আলোচনার বিষয় সম্পর্কে নাজমুল হুদা বলেন, ‘প্রথম আলোতে প্রকাশিত সংবাদ নিয়ে কথা বলেছি। ম্যাডামকে বলেছি, সংবাদটি সঠিক নয়। আমি দল গড়ার জন্য কাজ করি, দল ভাঙার জন্য নয়। তাই আমার ব্যাপারে কোনো প্রচারণা হলে ভুল বুঝবেন না।’ প্রথম আলোর সংবাদে তো বিএনপির কারও নাম উল্লেখ করা হয়নি। আপনি কেন এ ব্যাপারে নিজের অবস্থান তুলে ধরতে গেলেন জানতে চাইলে নাজমুল হুদা বলেন, ‘প্রকাশিত সংবাদের কোনো বিশ্লেষণ করিনি। এ সংবাদ নিয়ে যেন ভুল বোঝাবুঝির অবকাশ না থাকে, তা নিশ্চিত করাই ছিল লক্ষ্য।’ এ বিষয়ে খালেদা জিয়ার মনোভাব সম্পর্কে জানতে চাইলে নাজমুল হুদা বলেন, তিনি এখন আন্দোলন নিয়ে ব্যস্ত আছেন। তাঁর সব মনোযোগ আন্দোলন নিয়ে। তা ছাড়া তিনি তো জানেন, বিএনপির কোন নেতা কেমন। তাঁকে সরানোর ষড়যন্ত্র হয়েছে। দলের সংস্কার নিয়েও অনেক কিছু হয়েছে। কিন্তু তিনি যেখানে ছিলেন, সেখানে আছেন। ষড়যন্ত্র মোকাবিলা করে বারবার জনগণের কাছে ফিরে এসেছেন।বিএনপির এই নেতা জানান, ‘শেখ মুজিবকে জাতির পিতা বলতে দ্বিধাবোধ করি না’ শীর্ষক তাঁর বক্তব্য গণমাধ্যমে খণ্ডিতভাবে প্রকাশিত হয়েছে। বিএনপিকে কেউ ভাঙতে পারবে না: বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, স্বৈরশাসক এরশাদ, আওয়ামী লীগ ও সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপিকে ভাঙার অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু খালেদা জিয়া বেঁচে থাকতে বিএনপিকে কেউ ভাঙতে পারবে না। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে ঢাকা মহানগর জিয়া পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। এদিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাদ) আয়োজিত অপর একটি আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, বিএনপিকে বাদ দিয়ে আগামী নির্বাচনের যে ষড়যন্ত্র হচ্ছে, তা দেশের জন্য ভয়ংকর পরিণতি বয়ে আনবে। নাজমুল হুদার ব্যাখ্যা‘মুজিবকে জাতির পিতা বলতে দ্বিধাবোধ করি না’ শিরোনামে ১৪ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশিত খবরের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য নাজমুল হুদা। তিনি বলেন, জাতীয়তাবাদী জিয়া ফ্রন্ট আয়োজিত আলোচনা সভায় তাঁর দেওয়া বক্তব্য খণ্ডিত আকারে প্রকাশিত হয়েছে। লিখিত ব্যাখ্যায় নাজমুল হুদা বলেছেন, ‘আমি আমার বক্তব্যে স্বীকার করেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ স্বাধীনতাযুদ্ধের এক চেতনা এবং প্রেরণা হিসেবে ভূমিকা রেখেছে। সে জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে মেনে নিতে আমার কোনো দ্বিধা নেই। সঙ্গে সঙ্গে এ-ও বলেছি, ৭ই মার্চের ভাষণে যদিও তাঁর বক্তব্যে সুস্পষ্টভাবে বলা ছিল যে ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ তাঁর ভাষণের এ ঘোষণা কোনো স্বাধীনতার ঘোষণা ছিল না। বরং এ ভাষণের মাধ্যমে দেওয়া ২৫ মার্চ পাকিস্তান অ্যাসেম্বলির অধিবেশন আহ্বানের দাবি ছিল একটি আলটিমেটাম। আর যদি এই আলটিমেটাম পূরণ করে ত ৎকালীন পাকিস্তান সরকার জাতীয় সংসদের অধিবেশন ডাকত, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সাতই মার্চের ভাষণে এ ঘোষণা তাহলে কীভাবে স্বাধীনতার ঘোষণা হয়?’ নাজমুল হুদা দাবি করেন, ওই সভায় তিনি এ প্রশ্নই উত্থাপন করেছিলেন জিয়াউর রহমানের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণাকে সুরক্ষা দেওয়ার জন্য।