দলকে উৎসাহ দিতে তৈরি শিল্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে মে মাসে মা হতে যাচ্ছেন বলিউড তারকা শিল্পা শেঠি। ধনকুবের রাজ কুন্দ্রাকে বিয়ে করার পর এটাই হবে তাঁর প্রথম মা হওয়া। এ সময় চলাফেরায় বিশেষ সতর্কতা প্রয়োজন। কিন্তু এদিকে ভ্রুক্ষেপ না করে শিল্পা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজ দল রাজস্থান রয়্যালকে উৎসাহ দিতে মাঠে যেতে তৈরি। এর মধ্যে তাঁর সাইজের দলীয় পোশাকও এসে গেছে। তবে শিল্পা যা-ই করুন না কেন, চিকিৎসকের পরামর্শমতো করবেন বলে জানিয়েছেন। আইএএনএস।