দলীয় নিয়োগের কারণে শিক্ষাঙ্গন অস্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, দলীয় বিবেচনায় নিয়োগের কারণে শিক্ষাঙ্গনে চরম অস্থিতিশীলতা বিরাজ করছে। যোগ্যতা না থাকলেও অনেককে নিয়োগ দেওয়া হচ্ছে। উপাচার্য করা হচ্ছে।আজ বৃহস্পতিবার ‘শিক্ষাব্যবস্থা ধ্বংসে সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে’ এক মানববন্ধনে রফিকুল ইসলাম মিয়া এ অভিযোগ করেন। জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ মানববন্ধনের আয়োজন করে।এ অবস্থার উত্তরণ করা না গেলে জাতির অস্তিত্ব বিলীন হয়ে যাবে উল্লেখ করে রফিকুল ইসলাম শিক্ষাব্যবস্থাকে বাঁচাতে দলমত-নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।অবিলম্বে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান তিনি।বর্তমান সরকার ছাত্রদের হাতে বই-খাতার বদলে অস্ত্র তুলে দিয়েছে বলে অভিযোগ করেন রফিকুল ইসলাম মিয়া।