দলীয় নেতৃত্বের ভোটে গিলার্ড জয়ী (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড ক্ষমতাসীন লেবার পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।আজ সোমবার দলটির আইনপ্রণেতারা তাদের নেতা নির্বাচনে ভোট দেন। সদ্য পদত্যাগ করা পররাষ্ট্রমন্ত্রী কেভিন রাডকে পেছনে ফেলে জুলিয়া গিলার্ড দলীয় নেতৃত্বের পদটি ধরে রাখেন। জুলিয়া ৭১-৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় প্রধানমন্ত্রী গিলার্ডের সহায়তা না পাওয়ার অভিযোগ তুলে গত বুধবার পদত্যাগ করেন রাড। জয়ী হওয়ার পর এক সংবাদ সম্মেলনে গিলার্ড বলেন, ‘লেবার পার্টির মধ্যে নেতৃত্ব নিয়ে মতভেদ চরম আকার ধারণ করেছিল এবং অস্ট্রেলিয়ার জনগণ এ ধরনের রাজনৈতিক কলহে বিরক্ত।’তবে তিনি জানান, তাঁর সরকার এখন ঐক্যবদ্ধ। তিনি বলেন, ‘আজ আমি অস্ট্রেলিয়বাসীকে বলতে চাই, নেতৃত্বের বিষয়টি নির্ধারিত হয়ে গেছে।’২০১৩ সালের পার্লামেন্ট নির্বাচনে তাঁর নেতৃত্বে লেবার পার্টি জয়ী হবে বলেও জুলিয়া গিলার্ড আশা প্রকাশ করেন।