দলীয় নয়, দরকার জনগণের সরকার: অলি আহমদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ও জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অলি আহমদ বলেছেন, ‘দেশকে এগিয়ে নেওয়ার জন্য এ মুহূর্ত দরকার জনগণের সরকার, দলীয় সরকার নয়। বর্তমান মন্ত্রিপরিষদের কাছ থেকে নতুন কিছু আশা করা যায় না। এই মন্ত্রিসভা প্রায় অর্ধেক সময় পার করলেও দেশ ও জনগণের কোনো সমস্যার সমাধান হয়নি।’আজ বুধবার চট্টগ্রামের লালদীঘি মাঠে আয়োজিত এক জনসভায় অলি আহমদ এ কথা বলেন। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে মহানগর এলডিপি এই সমাবেশের আয়োজন করে।অলি আহমদ বলেন, ‘দেশে পানি, বিদ্যুত্ ও গ্যাস-সংকটের পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এমনকি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিগত দিনের সব রেকর্ড ভেঙেছে। এভাবে একটি দেশ চলতে পারে না।’ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলমতের ঊর্ধ্বে উঠে দেশপরিচালনায় এগিয়ে আসার আহ্বান জানান।দলের মহানগর সভাপতি ওয়াহিদ আজগর চৌধুরীর সভাপতিত্বে সভায় যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, উপদেষ্টা ও সাবেক সাংসদ নুরুল আলম, প্রেসিডিয়াম সদস্য মামদুদুর রহমান, সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখতসহ অনেকেই উপস্থিত ছিলেন।