দলীয় প্রধানের পদ থেকে মোবারকের পদত্যাগ !
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রধানের পদ থেকে গতকাল শনিবার হোসনি মোবারক পদত্যাগ করেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর জানানো হয়েছে। এর আগে এনডিপি থেকে হোসনি মোবারকের ছেলে গামাল মোবারকসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা পদত্যাগ করেন। আল আরাবিয়া টেলিভিশনের খবরেও দলীয় প্রধানের পদ থেকে মোবারকের পদত্যাগের বিষয়টি জানানো হয়। তবে এ খবরের সত্যতা তাত্ক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এদিকে, এনডিপির একজন শীর্ষস্থানীয় নেতা অবশ্য এ খবরের সত্যতা নিশ্চিত করেননি। তবে তিনি বলেছেন, মোবারক যদি দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেও থাকেন, এতে তাঁর প্রেসিডেন্ট পদের কোনো সমস্যা হবে না।৩০ বছর ধরে মিসরের শাসনক্ষমতা আঁকড়ে ধরে থাকা হোসনি মোকারকের পদত্যাগের দাবিতে ১২ দিন ধরে দেশটিতে ব্যাপক বিক্ষোভ চলছে। রয়টার্স।