দলীয় সরকারের মন্ত্রী, দলের নই: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার নিজ দপ্তরে কাজ শুরু করেছেন। সকালে দপ্তরে গেলে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।এরপর ওবায়দুল কাদের প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি প্রত্যাশার চাপ তীব্রভাবে অনুভব করছি। আমার প্রথম অগ্রাধিকার হবে মানুষের দুর্ভোগ কমিয়ে স্বস্তি দেওয়া। যত দ্রুততম সময়ে মানুষকে স্বস্তি দিতে পারব ততই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি যোগ হবে।’বহুল আলোচিত পদ্মা সেতু বিষয়ে যোগাযোগমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণকাজ শুরু করাটাই অগ্রাধিকারে রাখতে চাই। এরপর এটি ধারাবাহিকভাবে চলবে।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ‘যোগাযোগমন্ত্রীর চেয়ারে বসে আমি বলছি, এটি কোনো দলীয় কার্যালয় হবে না। আমি দলীয় সরকারের মন্ত্রী, কিন্তু দলের মন্ত্রী নাই। আমি বাংলাদেশের মন্ত্রী।’ওবায়দুল কাদের বলেন, ‘পকেট ভারী করা আমার ধান্দা নয়। সততার সঙ্গে সবাই নিয়ে আমি কাজ করব।’উল্লেখ্য, গত ২৮ নভেম্বর মন্ত্রী হিসেবে শপথ নেন ওবায়দুল কাদের। শপথের ছয় দিন পর তিনি যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পান।