দলের নাটকের দিন টিভি নাটক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১৯৯৯ সালে ময়ূর সিংহাসন নাটক প্রথম মঞ্চে আসে। দীর্ঘ ১২ বছর ধরে এখনো মঞ্চে আছে নাটকটি। এ পর্যন্ত ১০৬টি প্রদর্শনী হয়েছে।’—বললেন তমালিকা। আজ জাতীয় নাট্যশালায় পদাতিক নাট্যসংসদ আয়োজিত নাট্যোত্সবে আরণ্যক প্রযোজিত এ নাটক মঞ্চস্থ হবে। মান্নান হীরার লেখা নাটকের নির্দেশনা দিয়েছেন শাহ আলম দুলাল। এখানে কৃষ্ণা চরিত্রে অভিনয় করেছেন তমালিকা কর্মকার। কথা হলো তমালিকার সঙ্গে।দীর্ঘ সময় ধরে এ নাটকে আপনি অভিনয় করছেন। কৃষ্ণা চরিত্র কেমন উপভোগ করেন?মঞ্চে আমার অভিনয় জীবনে এ চরিত্র একেবারেই ভিন্ন। খুব উপভোগ করি চরিত্রটি। চরিত্রটির সংলাপগুলো শৈল্পিকভাবে মঞ্চে আসে। কাব্যিক একটা ছন্দের তাল আছে সংলাপের মধ্যে। বর্তমান দলের আর কী কী নাটকে কাজ করছেন? দলের চলতি সব নাটকেই কাজ করছি। এর মধ্যে আছে ময়ূর সিংহাসন, রাঢ়াঙ এবং বিদ্যাসাগর। এ ছাড়া দলের আরেকটি নতুন নাটক বঙ্গভঙ্গ আসছে, ওখানে কাজ করব।কবে নাগাদ নতুন নাটকের কাজ শুরু হবে?ইতিমধ্যে নাটকের পাণ্ডুলিপি পড়া শেষ হয়েছে। কে কোন চরিত্র করবে, তা এখনো ঠিক হয়নি। আশা করা যাচ্ছে, ১ মের পর থেকে নাটকটি নিয়মিত মহড়ায় উঠবে। আপনি দলের সব নাটকেই নিয়মিত অভিনয় করেন। সমানতালে টেলিভিশনেও। এই অবস্থায় দলের জন্য সময় বের করে নেন কীভাবে?দলের নাটকের প্রদর্শনী থাকলে টেলিভিশনের কাজ হাতে নিই না। মাসের শুরুতেই দলের নাটকের প্রদর্শনীর দিন-তারিখ জেনে নিই। এরপর টেলিভিশন নাটকের শিডিউল দিই। তবে শুটিং থাকলেও দলের নাটকের প্রদর্শনী পড়ে গেলে টেলিভিশন নাটকের পরিচালকেরা সহযোগিতা করেন।  শফিক আল মামুন