দলের নেতা পুনর্নির্বাচিত সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের প্রধান বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতা পুনর্নির্বাচিত হয়েছেন অং সান সু চি। আজ রোববার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইয়াংগুনে এনএলডির প্রথম কংগ্রেসের শেষ দিনে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্যরা সর্বসম্মতভাবে সু চিকে চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত করেন।মিয়ানমারের ২০১৫ সালে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। এই প্রেক্ষাপটে গতকাল শনিবার সম্মেলনে দলের নেতা-কর্মীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান ৬৮ বছর বয়সী এই গণতন্ত্রপন্থী নেত্রী। পদ নিয়ে দলের ভেতর ‘কিছুটা বিরোধ’ রয়েছে বলেও স্বীকার করেন সু চি। অভ্যন্তরীণ কোন্দলের প্রতিফলন ঘটিয়ে দলটির চারজন সদস্যকে এই কংগ্রেসে অংশ নিতে দেওয়া হয়নি। জান্তা শাসনামলের পর এটিই এনএলডির প্রথম কংগ্রেস।