দলের সাংসদেরা আমার সঙ্গে কথা বলতে পারেন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলীয় সাংসদেরা তাঁর সঙ্গে যেকোনো সময় কথা বলতে পারেন। সংসদের লবিতে গিয়েও তিনি তাঁদের সঙ্গে কথা বলেন।‘এমপিরা প্রধানমন্ত্রীর সামনে কথা বলার সাহস পান না।’ আজ রোববার জাতীয় সংসদে বাজেট আলোচনাকালে জাতীয় পার্টির সাংসদ টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর আনা অভিযোগ খণ্ডাতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী ফজলে রাব্বী চৌধুরীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘উনি হয়তো ওনার দলের নেতার (এইচ এম এরশাদ) সামনে কথা বলতে পারেন না, তাই এ অভিযোগ করছেন।’বাজেট আলোচনাকালে ফজলে রাব্বী বলেন, ‘আমাদের নামের সামনে মাননীয় লেখা হয়। কিন্তু আমরা এমপিরা এলাকায় গিয়ে বসার কোনো জায়গা পাই না। ফেউয়ের মতো ঘুরে বেড়াই।’ এ সময় প্রত্যেক সাংসদের জন্য নিজ নিজ এলাকায় অফিসের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান তিনি।ফজলে রাব্বীর বক্তব্য শেষে স্পিকার আবদুল হামিদ তাঁকে উদ্দেশ করে বলেন, ‘সংসদ সদস্যরা কথা বলার সাহস পান না; এটা বোধহয় ঠিক না।’এর পরই ফ্লোর নিয়ে ফজলে রাব্বীকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেক সংসদ সদস্যকে তাঁর এলাকায় অফিস পরিচালনার জন্য নয় হাজার টাকা করে দেওয়া হয় প্রতি মাসে। তাঁরা সে টাকা খরচ না করে পকেটে রেখে দিলে আমার কী করার আছে?’