দলের হয়ে কথা বলবেন না: প্রকৌশলীদের খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, সরকার বিদ্যুত্ ও জ্বালানি খাত দেশি-বিদেশিদের অবাধ লুণ্ঠনের চারণ ক্ষেত্রে পরিণত করেছে। জ্বালানি খাতে বিগত পাঁচ বছরের দুর্নীতি-অনিয়মের তদন্ত হবে এবং এর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।আজ সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৫৩তম কনভেনশনে দেওয়া বক্তব্য খালেদা জিয়া এসব কথা বলেন। ইনস্টিটিউশন প্রাঙ্গণে এ কনভেনশন অনুষ্ঠিত হয়।খালেদা জিয়া আরও বলেন, ‘গণখাতে ক্রয় ও সংগ্রহ প্রক্রিয়ায় ব্যাপক নৈরাজ্য চলছে। আমরা সরকারে গেলে এই নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই সরকার কালো আইনের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার হরণ করছে। হত্যা অপহরণ, খুন, নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এর সবচেয়ে বেশি শিকারে হচ্ছেন রাজনৈতিক দলের নেতারা।’খালেদা জিয়া প্রকৌশলীদের উদ্দেশে বলেন, ‘আপনারা কোনো দলের হয়ে কোনো কথা বলবেন না। এমন কোনো বক্তব্য দেবেন না, যাতে করে কোনো রাজনৈতিক দলের বক্তব্যে পরিণত হয়।’