দশ ট্রাক অস্ত্র মামলা: তদন্তের সময়সীমা দুই মাস বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার তদন্তের সময়সীমা আরও দুই মাস বাড়ানো হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ আজ সোমবার ২৩ মে পর্যন্ত সময় বাড়ান। প্রসঙ্গত, ২০০১ সালের ১ এপ্রিল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য এ অস্ত্র আনা হয়েছিল বলে একাধিক আসামি জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।