দশ থাপড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিনের আবেদন বাতিল হওয়ায় এজলাসের ভেতরেই নিজের আইনজীবীর সঙ্গে চরম দুর্ব্যবহার শুরু করেন মাদক মামলার আসামি আইয়ুব আলী। বিষয়টি চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. মজিবুর রহমানের নজরে আসে। তিনি তাৎ ক্ষণিক আইয়ুবকে শাস্তি হিসেবে ১০টি থাপড় দিতে নিরাপত্তরক্ষীদের নির্দেশ দেন। নির্দেশ পেয়ে একজন নিরাপত্তারক্ষী তাঁর গালে গুনে গুনে ১০টি থাপড় মারেন। আইয়ুবের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়। ৭০০ ইয়াবা বড়িসহ গত ১২ এপ্রিল পাঁচলাইশ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম