দশ বছর পর ঝুমু খানের ‘অজানায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১০ বছর পর প্রকাশিত হলো কণ্ঠশিল্পী ঝুমু খানের একক গানের অ্যালবাম ‘অজানায়’। ভালোবাসা দিবস উপলক্ষে অ্যালবামটি প্রকাশিত হয়েছে। অ্যালবামে মোট গান রয়েছে নয়টি। এর মধ্যে ছয়টি গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন পৃথ্বিরাজ ও আহমেদ সাদ রিজভী।অজানায় অ্যালবামের কথা ও সুর করেছেন আহমেদ সাদ রিজভী। অ্যালবামটির সংগীতায়োজন করেছেন পৃথ্বিরাজ। দীর্ঘদিন অ্যালবাম না আসা প্রসঙ্গে ঝুমু খান জানিয়েছেন, ‘পেশাগত কাজ ও পারিবারিক ব্যস্ততার কারণে বেশ কয়েক বছর অ্যালবামের কাজ থেকে দূরে ছিলাম। মূলত রিজভীর অনুপ্রেরণাতেই এবারের অ্যালবামটির কাজ শেষ করতে পেরেছি। অ্যালবামটিতে সহজ কথা ও মিষ্টি সুরের কিছু গান আছে।’ঝুমু খান আরও বলেন, ‘অজানায় আমার অনেক বছরের চেষ্টার ফলও বলা যায়। চেষ্টা করেছি ভালোভাবে কাজটি করার। গানগুলোর ক্ষেত্রে বর্তমান সময়ের বিষয়টা মাথায় রেখেছি। এ ছাড়া এই অ্যালবামে পৃথ্বিরাজের মতো একজন পরিণত সংগীত পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছে। আশা করছি, অ্যালবামটি সবার ভালো লাগবে।’অজানায় অ্যালবামটি বাজারে এনেছে ডেডলাইন মিউজিক।উল্লেখ্য, ২০০২ সালে ঝুমু খানের সর্বশেষ অ্যালবাম ‘দুই লাইনের চিঠি লিখলা না’ সংগীতার ব্যানারে প্রকাশিত হয়েছিল।