দশ বছর পর মঞ্চে ‘জননী বীরাঙ্গনা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ বছর পর আবারও মঞ্চস্থ হলো সময়ের মুক্তিযুদ্ধভিত্তিক পথনাটক জননী বীরাঙ্গনা। নাটকটির নির্দেশক আক্তারুজ্জামান বলেন, ‘নীলিমা ইব্রাহীমের আমি বীরাঙ্গনা বলছি অবলম্বনে আমরা এই পথনাটকটি তৈরি করেছিলাম। বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে আবারও নাটকটির নিয়মিত প্রদর্শনী করার সিদ্ধান্ত নিয়েছি।’ সুচিন্তা ফাউন্ডেশন এবং রিদম অ্যান্ড আর্ট ওয়ার্কাসের যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী বিজয় উৎসবের শেষ দিন গত বুধবার ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে নাটকটির প্রদর্শনী হয়। এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত মুক্তিযুদ্ধভিত্তিক নাট্যোৎসবে নাটকটির আরেকটি প্রদর্শনী হবে কাল রোববার। নাটকটি লিখেছেন মান্নান হীরা। মুক্তিযুদ্ধের সময় মহুয়া, অরুণা ও মনি নামের তিন নির্যাতিতা নারীর করুণ কাহিনি নিয়ে এই নাটক।