দশটি ট্রাভেল এজেন্সির সনদ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়মতো সনদ নবায়ন না করায় এবং কারণ দর্শানোর নোটিশ জারি করা সত্ত্বেও জবাব না দেওয়ায় সরকার ১০টি ট্রাভেল এজেন্সির সনদ বাতিল করেছে। আজ রোববার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। সনদ বাতিল করা ট্রাভেল এজেন্সিগুলোর মধ্যে রয়েছে—মেসার্স আল মামুন এয়ার ওয়ার্ল্ড লি. ৪২/১ সেগুনবাগিচা (৪র্থ তলা) ঢাকা; মেসার্স এহসান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস সার্ভিসেস, বাড়ি নং ৮০/ডি, রোড নং-১১, বনানী, ঢাকা; মেসার্স আজাদ ট্রাভেল করপোরেশন লি. এফ-২২ (২য় তলা), মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্স, ১/এ আশকোনা, ঢাকা; মেসার্স এয়ার কন্ট ট্রাভেলস (প্রা.) লি., ১৮৮ মতিঝিল সার্কুলার রোড, আরামবাগ, ঢাকা; মেসার্স বে-স্টার ট্রাভেলস লি. টাওয়ার হ্যামলেট (৬ষ্ঠ তলা), ১৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা; মেসার্স একম এভিয়েশন সার্ভিসেস লি., অরিয়ন হাউস, ১৫৩-১৫৪ তেজগাঁও, ১/এ, ঢাকা; মেসার্স আঁখি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ৯/৪৩ ইস্টার্ন প্লাজা, ২২/৭ সোনারগাঁও রোড, হাতিরপুল, ঢাকা; মেসার্স অ্যাকটিভ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ৬৭ নয়াপল্টন, রুম নং ৬/এ (১৩ তলা), ঢাকা ; মেসার্স আল হিজরাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, শতাব্দী সেন্টার, ৫ম তলা, ২৯২ ইনার সার্কুলার রোড, ফকিরাপুল, ঢাকা এবং মেসার্স আল আমিন ওভারসিজ, বায়তুল শরফ মসজিদ মার্কেট, ১৪৯/এ এয়ারপোর্ট রোড, ফার্মগেট, ঢাকা। তথ্য বিবরণী