দশম শ্রেণীতে পরীক্ষা দিলেন শিক্ষামন্ত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার কোনো বয়স নেই, তা আবারও প্রমাণ করলেন ভারতের পদুচেরি রাজ্যের শিক্ষামন্ত্রী। মন্ত্রী হয়ে তিনি বসলেন দশম শ্রেণীর ছাত্রদের সঙ্গে সাপ্লিমেন্ট পরীক্ষায়।গত বৃহস্পতিবার চেন্নাই থেকে ১২৫ কিলোমিটার দূরে তিনদিভানাম শহরের একটি বেসরকারি স্কুলে এ ঘটনা ঘটে। পদুচেরি রাজ্যের শিক্ষামন্ত্রী পি এম এল কল্যাণাসুন্দরম দশম শ্রেণীর ছাত্রদের সঙ্গে পরীক্ষা দিয়েছেন।পি এম এল সুন্দরমের বয়স এখন ৩৪। ১৯৯১ সালে দশম শ্রেণীর পরীক্ষায় বিজ্ঞান ও সমাজবিজ্ঞানে ফেল করে পড়ালেখায় ইতি টানেন। এরপর মন দেন পারিবারিক ব্যবসায়। এর প্রায় ১০ বছর পর যোগ দেন রাজনীতিতে। ২০০৬ সালে রাজ্য বিধানসভার নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জিতে হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী।কিন্তু পড়াশোনা ছাড়ার দীর্ঘদিন পর কল্যাণাসুন্দরমের মনে হলো, এবার তাঁর প্রাতিষ্ঠানিক ডিগ্রি দরকার। যেই ভাবা, সেই কাজ। দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে সম্পূরক পরীক্ষা দেওয়ার জন্য গত বৃহস্পতিবার পরীক্ষা দিলেন।কল্যাণাসুন্দরম বলেন, তিনি পরীক্ষায় ভালো করেছেন। আশা করছেন, বিজ্ঞানে ৬০ নম্বরের বেশি পাবেন। স্কুল পাস করে উচ্চতর ডিগ্রি নিতে চান তিনি। টাইমস অব ইন্ডিয়া।