দহগ্রামে উট আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলে ভারতীয় একটি উট আটক করেছে। আজ রোববার দহগ্রাম বিজিবি ফাঁড়ির সদস্যরা উটটিকে আটক করেন।বিজিবি জানায়, দহগ্রাম ফাঁড়ির টহলরত বিজিবির সদস্যরা গুচ্ছগ্রাম সীমান্তের ৮ নম্বর মেইন পিলারের (ডিএমপি) ৪ নম্বর সাব-পিলারের কাছে বাঁশঝাড়ে বাঁধা অবস্থায় উটটিকে আটক করে। আটক উটটিকে বিজিবির ক্যাম্পে নিয়ে এলে শত শত মানুষের ভিড় জমে।এ ব্যাপারে লালমনিরহাট ৩১ অধিনায়ক লে. কর্নেল আসলাম হোসেন উট আটকের ঘটনা স্বীকার করে বলেন, খোঁজ নিয়ে বৈধ মালিকানা পাওয়া না গেলে নিয়ম অনুসারে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।