দাউদকান্দি ও কালাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবং জয়পুরহাটের কালাই উপজেলায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আজ রোববার সকালে সাতজন নিহত হয়েছে।কুমিল্লা: সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ সেতুর পূর্ব পাশে ঢাকাগামী প্রাইম পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রামগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সেতুর পাশে খাদে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী নিহত হয়। নিহত ব্যক্তিদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি লাকসামের শরিয়তপুর গ্রামের লুত্ফর রহমান (৪০)।ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, আহত ২০ জনের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হচ্ছে।আনোয়ার হোসেন আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যানজট সৃষ্টি হলে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ রেকার এনে ট্রাকটি সরিয়ে নেয়। এতে যান চলাচল স্বাভাবিক হয়।জয়পুরহাট: সকাল সাড়ে সাতটার দিকে কালাই উপজেলার নিশ্চিন্তা বাসস্ট্যান্ড থেকে চারজন যাত্রীসহ বাবলু মণ্ডল তাঁর রিকশাভ্যান নিয়ে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে বালাইট এলাকায় একটি মিনিট্রাক ওই রিকশাভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই এ তিনজন নিহত এবং একজন শিশুকন্যা আহত হয়।নিহত ব্যক্তিরা হলেন: কালাই উপজেলার সুরাই গ্রামের মসির উদ্দিন (৫০), ভাবতি গুচ্ছগ্রামের বাবলু মিয়া (৪৫) ও ক্ষেতলাল উপজেলার সরদারপাড়ার এনামুল হক (৩০)। আহত সুরাইল গ্রামের মিনা বেগমকে (১৩) জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।কালাই থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, ট্রাকের চালক বগুড়ার বাঘোপাড়ার রবিউল এবং ট্রাকটিকে আটক করা হয়েছে।